পরের দৃশ্য ছিল সখিনার বাবার ইন্টারভিউ।উনি বলছেন আর আমি অনুবাদ টা লিখে নিচ্ছিলাম। গ্রামের একজন সহজ সরল অল্পশিক্ষিত বাবা হয়েও শিক্ষার গুরুত্ব উনি ঠিকই উপলব্ধি করতে পেরেছেন, আর তাই উনার মেয়েকে শিক্ষিত করতে উনার সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করতে উনি কখনও পিছপা হননি। আজ তিনি মনে করেন উনার মেয়েকে এমন পর্যায়ে পৌছে দিয়েছেন, মেয়ে বিয়ে দিতে আর উনাকে যৌতুকের সরনাপন্ন হতে হবে না। এতটুকু বলতেই ইন্টারভিউর সমাপ্তি ঘোষনা করা হলেও উনি জানালেন এখনো উনার সবটুকু বলা হয়নি। উনি আরো বলতে চান। এর বেশি সময় দেবার মত সময় ওদের হাতে নেই বলতেই বুঝা গেল একটু মনঃক্ষুন্ন হয়েছেন উনি। আমাকে জানালেন উনি শেষ করতে চান "আমার মতে দেশের সব নাগরিকের উচিত নিজের সন্তানদের সুশিক্ষিত করে তুলতে কোনো প্রকার অবহেলা না করা" এই কথাটা দিয়ে। অগত্যা অনুবাদে কথাটা যুক্ত করে দিলাম।
মা হওয়া ৭: টিভি দেখা, না দেখা
-
আমাদের বাসায় টিভি না রাখা (কিংবা না ছাড়া) এবং
টিভি/ইউটিউব/আইপ্যাড/স্মার্টফোন এসব আমাদের মেয়েটার দৈনন্দিন জীবনের অংশ না
করার সিদ্ধান্ত প্রাথমিক ভাবে কোনো ই...
11 years ago